শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:১৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশাল নগরীকে শিশু নির্যাতন মুক্ত এলাকা ঘোষনা করার কার্যক্রম চলছে

নিজস্ব প্রতিবেদক  শিশুদের প্রতি সহিংসতা বন্ধে গণমাধ্যমের ভূমিকা এক মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ই) ফেব্রয়ারী নগরীর আমিরকুটি রোডস্থ বে-সরকারী উন্নয়ন সংস্থা আভাষ ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক প্রর্যায়ে সুনাম অর্জনকারী ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিজ সংগঠনের আয়োজনে ও উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগীতা ও আভাষ নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্কব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। বিশেষ অতিথির আসনে বক্তব্য রাখেন বরিশাল শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এ্যাড, এস এম ইকবাল, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল বিসিক ভারপ্রাপ্ত উপ-পরিচালক জালিস মাহমুদ,বরিশাল এপিসি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার স্বপন মন্ডল,ইয়ূথনেট ফরনেট ক্লাইমেট জাস্টিজ প্রধান সমন্বয়কারী শাকিলা ইসলাম, ওয়র্ল্ডি ভিশন প্রতিনিধি পূর্ণিমা মন্ডল।

এসময় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেন,পূর্বের চেয়ে বর্তমান পুলিশের কাজ কর্মের অনেক মানসিকতার পরিবর্তন ঘটেছে।

এখন প্রতিটি থানায় শিশু ও মহিলাদের সেবা দেয়ার জন্য ভিন্নভাবে ডেক্স খোলা হয়েছে সেখানে এসে সব ধরনের অভিযোগ দেয়ার সুযোগ রয়েছে।
বর্তমান সরকার শিশু নির্যাতনের ঘটনাগুলো প্রতিরোধ করার জন্য গুরুত্ব সহকারে দেখভাল করছেন। পাশাপাশি এসব ক্ষেত্রে প্রতিটি পরিবার থেকে অভিভাবকদের সচেতনতা ভূমিকা পালন করার জন্য আহবান জানান।

অন্যদিকে ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিজ প্রধান সমন্বয়কারী শাকিলা ইসলাম সংলামে অংশ গ্রহনকারীদেরকে অভহিত করেন তারা শিঘ্রই বরিশাল নগরীকে শিশু নির্যাতন মুক্ত এলাকা করার জন্য তাদের কার্যক্রম চলছে।

একই সঙ্গে তিনি মিডিয়ার কর্মীদের কাছে শিশু নির্যাতনের ঘটনার তথ্য প্রকাশ করে তাদের সহযোগীতা করার আহবান জানান।
মিডিয়া সংলাপ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন সহকারী পুলিশ কমিশনার (এসি) ক্রাইম মতিউর রহমান সহ জাতীয় ও স্থানীয় এবং ইলেক্টনিক্স মিডিয়ার ২৫ জন সদস্য অংশ গ্রহন করে।