সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৩৯
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ঝালকাঠিতে ৫ বসতঘর আগুনে পুড়ে ছাই

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গড়ংগল গ্রামে আব্দুল হাই তালুকদারের বাড়িতে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা জানান, আব্দুল হাই তালুকদারের বাড়িতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে পার্শ্ববর্তী কাউখালি উপজেলা ও ঝালকাঠির ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই নুরুজ্জামান রাজা, মৃত ইমাম হোসেন, জাকির হোসেন ও বেলায়েত হোসেনের ঘরে ছড়িয়ে পড়ে।

এতে ঘরে থাকা আসবাবপত্র ও নগদ অর্থসহ ঘরগুলোর পুরে যায় ছাই হয়ে যায়।