রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবণ উদ্বোধন

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী (কুড়িগ্রাম)  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবণ ২৭ ফেব্রুয়ারি,বৃহঃবার দুপুর ১ টায় উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাস্তবায়নে ত্রিতল ভবণটি নির্মাণ করে কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পনির উদ্দিন আহমেদ এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন, ওসি রাজিব কুমার রায়, উপজেলা জাতীয় পার্টির প্রধান সমন্বয়ক আজিজার রহমান মাস্টার, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, বিআরডিবি চেয়ারম্যান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সাইফুর রহমান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলাম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিল্পপতি ওয়াহেদ আলী। এরপর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এমপি পনির উদ্দিন আহমেদ।