বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৩৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

মাহফিলে আগত মুসল্লিরা যাতে কোন রকম হয়রানির স্বীকার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে: ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর)খাইরুল আলম বলেছেন,চরমোনাই মাহফিলে আগত মুসুল্লিরা যাতে কোন প্রকার হয়রানির স্বীকার না হয় সেদিকে পুলিশের সজাগ দৃষ্টি রাখতে হবে।বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রান মুসল্লিরা মাহফিল শুনতে আসেন তারা আমাদের মেহমান। আমাদের মেহমানদের প্রতি সব সময় সজাগ থাকতে হবে যাতে তারা কোথাও কোন রকম অসুবিধার মধ্যে না পড়েন।

শুক্রবার (২৮)ফেব্রুয়ারি বেলা ১১টায় চরমোনাইর বার্ষিক মাহফিল উপলক্ষে নগরীর কাউনিয়া থানাধীন বেলতলা খেয়াঘাট পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি মাহফিলে আগত ধর্মপ্রান মুসল্লি ও যাত্রীবাহী নৌযান সমূহের করণীয়,বর্জনীয় এবং ডিউটিরত পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালেনর নির্দেশ প্রদান করেন।

তিনি চরমোনাই আগত মুসল্লিদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং কোন অসুবিধা হলে পুলিশি সেবা নেওয়ার পরামর্শ দেন।

এসময়ে উপস্থিত আরও ছিলেন অফিসার ইনচার্জ কাউনিয়া থানা বিএমপি মোঃ আজিমুল করিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।