সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৩৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

পটুয়াখালীতে কিশোরী ধর্ষণ, যুবক গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর গলাচিপায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অহিদুল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার অহিদুলকে আদালতে প্রেরণ করলে, আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণ করেন।

গলাচিপা থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গলাচিপা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকার এক এসএসসি পরীক্ষার্থী গত ২১ ফেব্রুয়ারি মোবাইল ফোন মেরামত করার জন্য একই এলাকার পূর্ববাজারে অবস্থিত উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের আবদুস সাত্তার মাতব্বরের ছেলে অহিদুলের মোবইলের দোকানে যায়। এ সময় অহিদুল ওই কিশোরীকে ফুঁসলিয়ে রাত ৮টার দিকে পটুয়াখালীর একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। ওই হোটেলের ১৩ নম্বর তাকে অহিদুল ধর্ষণ করে। পরে বাড়ি এসে কিশোরী তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে।

গলাচিপা থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, মামলার পরেই অভিযুক্ত অহিদুলকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। শুক্রবার কিশোরীর জবানবন্দী নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে।