সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:১৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

শশীভূষণে মৎস্য খামারে বিষ প্রয়োগ, হাজার হাজার মাছ নিধনের অভিযোগ

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে ইদ্রিস হাজারীর মৎস্য খামারে প্রতিপক্ষের বিষ প্রয়োগে কয়েক হাজার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এত প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার ইদ্রিস হাজারীর মৎস্য খামারে এ ঘটনা ঘটে।

মৎস্য খামারের মালিক ইদ্রিস হাজারী অভিযোগ করে বলেন, বৃস্পতিবার রাত ১১টার দিকে প্রতিপক্ষ ইয়াকুব আলীর স্ত্রী ইয়ানুর বেগম ও তার ছেলে ইয়ামিন আমার মৎস্য খামারে বিষ প্রয়োগ করেছে। বিষের প্রতিক্রিয়ায় খামারের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। এতে প্রায় কয়েক হাজার পিচ মাছ নিধন হয় এবং আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।

শশীভূষণ থানার উপ-পুলিশ পরিদর্শক মো. নাছির উদ্দিন হাওলাদার শুক্রবার সকালে মৎস্য খামারের মাছ নিধন পরিদর্শন করে আসেন। তিনি আরো বলেন এ বিষযে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।