শুক্রবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:২২
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

চট্রগ্রামে পুলিশ বক্সে বিস্ফোরণ, দুই ট্রাফিক পুলিশ আহত

ডেক্সরিপোর্ট  চট্টগ্রাম নগরীর ষোলশহরের দুই নম্বর গেট এলাকায় পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় এক সার্জেন্টসহ দুই ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত নায়েক আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। আহত দুই ট্রাফিক পুলিশ সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।

আহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আরাফাত হোসেন ভূঁইয়া। আরাফাত ট্রাফিক পুলিশে সার্জেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।
এ সম্পর্কে জানতে চাইলে নায়েক হামিদ বাংলা ট্রিবিউনকে বলেন, দুই ট্রাফিক পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা লোকজন জানিয়েছে, তারা ষোলশহর দুই নম্বর গেট এলাকায় পুলিশ বক্সে বিস্ফোরণে আহত হয়েছেন। সিগন্যালিংয়ের জন্য পুলিশ বক্সে বসানো মেশিনটি বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে সার্জেন্ট আরাফাতের মুখ ঝলসে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক সার্জেন্ট বলেন, সিগন্যালিংয়ের জন্য পুলিশ বক্সে বসানো অটোমেটেড ট্রাফিক সিস্টেম ম্যানেজমেন্টের মেশিনটি একটি জ্বলন্ত বোমা। কোনও ধরনের সার্কিট ব্রেকার, ফিউজ ছাড়াই এটি পুলিশ বক্সে স্থাপন করা হয়েছে। যে কারণে এটি বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।