মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:১৭
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

ডেক্সরিপোর্ট  কুমিল্লা জেলার দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত খাদিজা পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিলো।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট আলমগীর হোসেন জানান, খাদিজা পরিবহনের বাসটি সকাল ৭টার সময় দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এসময় রমজান, শফিকুল ও শাহীন মোল্লা নামে তিন যাত্রী নিহত হন। তাদের সবার বাড়ি ঢাকায়। আহত হন অন্তত আরও ১৫ জন যাত্রী। নিহতদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেছে।দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের কাজ চলছে।