বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৩০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে আগুনে পুড়ল ৪ বসতঘর, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শামীম আহমেদ   বরিশাল নগরীতে অগ্নিকাণ্ডে চারটি বসত বাড়ি পুড়ে গেছে। এতে বাড়িগুলোর মধ্যে থাকা আসবাবপত্রগুলো পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তর বগুড়া রোডের কাজী হাউজের একটি ভাড়াটিয়া বাসা থেকে এ আগুনের সূত্রপাত হয়।

পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কাজি হাউজের মালিক এখলাছ উদ্দিন আহম্মেদ জানান, আগুনে তার ১টি ৩ তলা বাড়ি ও ৩টি টিন সেড বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বরিশাল নগর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দেবাশীষ জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।