বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৩৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ঝালকাঠিতে “পুলিশ মেমোরিয়াল ডে – ২০২০” উদযাপন

ইমাম বিমান, ঝালকাঠি  ঝালকাঠিতে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরনে জেলা পুলিশের “পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ ” উদযাপন।জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ১মার্চ রবিবার দেশব্যাপী সকল পুলিশ ইউনিটে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে “পুলিশ মেমোরিয়াল ডে”।

“পুলিশ মেমোরিয়াল ডে” দিবসটি উপলক্ষে সারা দেশের ন্যায় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরনে ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন নেতৃত্বে ” পুলিশ মেমোরিয়াল” স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বাংলাদেশ পুলিশ বাহিনী ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সেই সকল শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করে অনুষ্ঠানে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন সহ শহীদ পুলিশ সদস্যদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে ” পুলিশ মেমোরিয়াল ডে -২০২০” উদযাপন উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন ড্রিল সেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া আরো বক্তব্য রাখেন, মো: হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), কাজী মো: ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এবং এম.এম.মাহমুদ হাসান,পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) ঝালকাঠি। আলোচনা অনুষ্ঠান শেষে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা স্বীকৃতি স্মারক প্রদান করা হয়। এ সময় জেলা পুলিশের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০১৭ সাল থেকে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ প্রতি বছর ১লা মার্চ পালন করা হচ্ছে।