বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৩৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

ইমাম বিমান, ঝালকাঠি  ঝালকাঠিতে নানান আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। ‘বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ০১ মার্চ রবিবার জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের উদ্যোগে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী নেতৃত্বে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখ থেকে ‘বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি’ এই স্লোগানে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

বর্ণাঢ্য র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক জোহর বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রোজী আক্তার, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন খান ও বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ ছাড়াও অর্থনীতিতে বীমার গুরুত্ব তুলে ধরতে বীমা দিবসে জেলার প্রতিটি উপজেলায় শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর বীমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে দিনটিকে প্রতি বছর বীমা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন এ খাতের উদ্যোক্তারা। গত ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআর) অনুরোধে ১ মার্চকে ‘জাতীয় বীমা দিবস’ ঘোষণা করেছে সরকার।