সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৩০
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

কুড়িগ্রামে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেফাজত ইসলামের আমীর আহম্মদ শফি। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে ইসলামী মহাসম্মেলনে যোগ দেন তিনি।

এ সময় তিনি বলেন, আমরা ভালো হলে মুসলমানদের উপর জুলুম থাকবেনা। সারা বিশ্বের মুসলমানের উপর নির্যাতন ও নিপীড়ন চলছে। আমরা যদি ভালো হই তবে এ জুলুম থাকবেনা। তিনি বলেন সৃষ্টিকর্তার নিকট দোয়া করি বিশ্বের সকল মুসলমানের উপর শান্তি বর্ষিত হোক।

হেফাজত ইসলামের নেতার কুড়িগ্রামে এই প্রথম আগমনে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় আলেম ওলামাসহ লক্ষাধিক মুসল্লী সম্মেলনে অংশ নেয়।

সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত মহা সম্মেলনে আবদুল হক হক্কানী সাহেবের সভাপতিত্বে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, আল্লামা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা কাজী ফজলুল করিমসহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী জানান।

এর আগে আহম্মদ শফি হেলিকপ্টার যোগে ঢাকা থেকে কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আসেন।