লালমোহন প্রতিনিধি সারাদেশের ন্যায় ভোলার লালমোহনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় লালমোহন উপজেলা নির্বাচন অফিসের আয়োচনে বর্নাঢ্য র্র্যালি বের হয়।
র্র্যালিতে নেতৃত্ব দেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আমীর খসরু গাজী, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী প্রমূখ।
র্র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।