সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:২৫
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশালে যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস উদযাপন

ডেক্সরিপোর্ট  ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ায় অংশ নেব এই পতিপাদ্য বিষয় নিয়ে আজ ২ মার্চ সোমবার সকাল ১০ টায় দ্বিতীয় বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হলো জাতীয় ভোটার দিবস ২০২০।

আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় বরিশাল এর আয়োজনে। সার্কিট হাউস প্রসঙ্গ থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

পরে সকলের অংশগ্রহণে সারর্কিট হাউস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর সদর রোড প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে এসে শেষ হয়। সেখানে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচব কর্মকর্তা বরিশাল অঞ্চল বরিশাল মোঃ আলাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশাল মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল ফরহাদ হোসেন সরদার, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরিশাল সোহেল সামাদ, জেলা বির্বাচন কর্মকর্তা বরিশাল নুরুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান,বেসরকারী উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশের চেয়ারপার্সন কাজী জাহাঙ্গীর কবির সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, নির্বাচন কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রধান এবং নতুন ভোটারা বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ভোটার দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে সেখানে ভোটার তালিকা হালনাগাদ কাজে নিয়োজিত শ্রেষ্ঠ তথ্য সংগ্রহকারী তিনজন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। নতুন ভোটারদের মাঝে ভোটার আইডি কার্ড হস্তান্তর ও কর্মকর্তাদের ভোটার আইডি কার্ড হস্তান্তর করা হয়।