মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:১৮
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

পেঁয়াজ রফতানিতে নির্দেশনা জারি করেছে ভারত

ডেক্সরিপোর্ট  পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার ঘোষণার পর এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে ভারত। ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক অমিত যাদবের সই করা এক পত্রে সোমবার (২ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় গত ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া পেঁয়াজ রফতানিতে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে। এ নির্দেশনা আগামী ১৫ মার্চ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্দেশনার কপি ভারতীয় রফতানিকারকদের মাধ্যমে রাতেই আমরা হাতে পেয়েছি। তাতে পেঁয়াজের ন্যূনতম কোনও রফতানিমূল্য নির্ধারণ করা হয়নি। এতে আমরা ভারত থেকে যে দামে পেঁয়াজ কিনবো সেই দামেই এলসির মাধ্যমে দেশে আমদানি করতে পারবো। আমদানিকারকরা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে আইপির জন্য আবেদন করেছেন। আগামীকাল বা পরশু সেসব অনুমোদন পেতে পারি। অনুমোদন পেলে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে পেঁয়াজের এলসি খোলা হবে। এর ফলে ১৫ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি হতে পারে। এছাড়া আসন্ন রমজানে দেশের বাজারে পেঁয়াজের বাড়তি চাহিদাকে ঘিরে এলসিও খোলা হবে।’

ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলে দেশের বাজারে এর দাম কমে আসবে বলেও তিনি জানান।