ডেক্সরিপোর্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে’র জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা আওয়ামীলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বরিশাল সার্কিট হাউসের ধানসিঁড়ি মিলনায়তন সভা কক্ষে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাড.তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন।
বর্ধিত সভায় জেলার দশ উপজেলার উপজেলা চেয়ারম্যান,পৌর মেয়র,বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান সহ আওয়ামীলীগের উপজেলা সভাপতি, সম্পাদকসহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি সদস্যরা অংশ গ্রহণ করেন।