সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কুড়িগ্রামে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন সহ সরকারি মাধ্যমিকে বিরাজমান সমস্যাবলী অবসানের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) জেলা শাখা এই কর্মসূচী পালন করে। ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, কমিটির সভাপতি রুখসানা পারভীন, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াজেদ, দেওয়ান এনামুল হক, খন্দকার মোয়াজেম হোসেন, ইমরুল কায়েস মিরন,সাইদা উম্মুল ফাতেমা প্রমূখ।

এ সময় স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্থাপন, বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান, সিনিয়র শিক্ষক ও সকল শূণ্যপদে পদোন্নতি, এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ, নতুন আত্তীয়করণ বিধিমালা প্রণয়ন ও বেতন গ্রেড উন্নীতকরণসহ নন-ভ্যাকেশন ডিপার্টমেন্ট ঘোষণার দাবী তোলেন বক্তারা। তারা আরো বলেন, আগামী প্রজন্মকে নৈতিক মূল্যবোধ, জাতীয় চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন করা প্রয়োজন।