শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:২৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

সিলেটে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড

ডেক্সরিপোর্ট  সিলেট নগরীর ব্যস্ততম লালবাজার এলাকার একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লাভলী নামের একটি হোটেলের ৫ম তলায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালবাজারের পাঁচতলা একটি জরাজীর্ণ ভবনে লাভলী আবাসিক হোটেল পরিচালনা করে আসছে। পঞ্চম তলায় স্টাফদের কক্ষগুলোর কোনো একটিতে সাড়ে ১০টার দিকে হঠাৎ আগুনের ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে ৫ম তলার সবকটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তার ঘটনাস্থলে আসে। রাত সোয়া এগারটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।