মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:২১
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

কুড়িগ্রামে ছাত্র শিবিরের ৬ নেতা কর্মী গ্রেফতার

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম সদরের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছয় শিবিরের নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে তাদের আটক করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

এ সময় তাদের কাছে বিপুল পরিমান সাংগঠনিক বইপত্র ও নথি উদ্ধার করা হয়। আটকরা হলো ওমর ফারুক, আতিকুর রহমান, আতাউর রহমান, মোতালিব মিয়া, নুর মোহাম্মদ ও মামুনুর রশিদ।

পুলিশ জানায়, এদের মধ্যে ওমর ফারুকের বাড়ি লালমনিরহাটে বাকী সবার কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায়। আজ বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম)।

পুলিশ সুপার জানান, বিভিন্ন ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন খবরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও ছয়জনকে উদ্ধার করা হয়। এসময় তাদের কাছে সাংগঠনিক বইপত্র, নথি, সদস্য ফরম, রিসিভসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।