সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (৪ মার্চ) দুপুর ১২ টায় মধ্যকুমরপুর স্কুল এন্ড কলেজ মাঠে এক গণসমাবেশে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু এ ঘোষণা প্রদান করেন।

কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে এবং সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতনমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৩নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সাইদুর রহমান, প্রধান শিক্ষক আবুল হোসেন, ইউপি সদস্য আকরামুল হক মাজেদুল,কাজী মোজাম্মেল হক, প্রকল্প সমন্বয়কারী আব্দুল্ল্যাহ আল মামুন সহ ছাত্রছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহন করেন।