শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

শামীম আহমেদ  প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ই) মার্চ সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ও সকল উন্নয়ন সংস্থার আয়োজনে দিবসটি পালিত হয়।

বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেছেন, শুধু মাত্র ব্যানার,ছবি তোলা, সভা-সমাবেশের মধ্যে যেন না থাকে।প্রত্যেক শিশু কণ্যাদেরকে শিক্ষায় সু-শিক্ষিত করা হলে নারী উন্নয়ন এগিয়ে যাবে।এছাড়া প্রতিটি পরিবার থেকে সচেতন হলে নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে। আমাদের জাতীর পিতা নারী ভাগ্য উন্নয়নে দেশ পরিচালনায় যে নির্দেশনা দিয়ে গিয়েছিলেন তা আজ প্রধানমন্ত্রী বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন।

এসময় আরো বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি বরিশাল জেলা সভাপতি অধ্যাপিক শাহ সাজেদা,বরিশাল জেলা মহিলা সমিতির সাধারন সম্পাদিকা পূস্প রানী চক্রবর্তী, উন্নয়ন সংস্থাসেইন্ট বাংলাদেশের চেয়ারপর্সন কাজী জাহাঙ্গীর কবির,প্রেয়সী বাংলার নির্বাহী সম্পাদক বেবী জেসমিন, আভাষ নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল,আইসিডি উপদেষ্টা আনোয়ার জাহিদ,নারী নেত্রী নিগার সুলতানা হনুফা প্রমুখ।

এর পূর্বে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নেতৃত্বে নগরীর বিভিন্ন উন্নয়ন সংস্থার সদস্যতেদর নিয়ে এক বিশাল র‌্যালি বেড় করা হয় র‌্যালিটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সার্কিট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।