বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:২২
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

নিয়ন্ত্রন হারিয়ে পিকআপ ভ্যান খালে, আহত ৫

ডেক্সরিপোর্ট  বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শ্রমিকসহ পাঁচ জন আহত হয়েছে। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের চরকাউয়া দুর্গাপুর সড়কের ময়দানের বাজার সংলগ্নে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত দু’জনের অবস্থা আশংঙ্কাজনক বলে জানা গেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবের হাট) থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘সকালে একটি পিকআপ ভ্যানে নির্মাণ শ্রমিকরা কাজের যাচ্ছিলেন। পথিমধ্যে চরকাউয়া-দুর্গাপুর সড়কের মধ্যবর্তী ময়দানের বাজার সংলগ্নে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে খালে পরে যায়। এতে চালকসহ পাঁচ শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে দেয়।