বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৩৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

অনুমতি না নিয়েই তৈরী করা হয়েছে মুজিব বর্ষের লোগো সহ টিস্যুবক্স, তদন্তের নির্দেশ

ডেক্সরিপোর্ট  অনুমতি না নিয়েই তৈরী করা হয়েছে মুজিব বর্ষের লোগো সহ টিস্যুবক্স।টিস্যু বক্সে মুজিববর্ষের লোগো ব্যবহার করার ক্ষেত্রে কোনও কারিগরি নির্দেশ কার্যাদেশে ছিল না মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি)।এমনকি নমুনা চূড়ান্ত না হওয়ায় এখন পর্যন্ত ঠিকাদারদের কাছ থেকে কোনও টিস্যু বক্স কেনেনি সংস্থাটি। মুজিববর্ষের লোগো ব্যবহার করা টিস্যু বক্স নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর বৃহস্পতিবার (৫ মার্চ) মাউশির অবস্থান ব্যাখ্যা করে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে তদন্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে টিস্যু বক্সে মাউশি মুজিববর্ষের লোগো ব্যবহার করেছে বলে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু মাউশি মুজিববর্ষের লোগো সংবলিত কোনও টিস্যু বক্স ক্রয় করেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির প্রকিউরমেন্ট অ্যান্ড ফিন্যান্স উইং থেকে টিস্যু বক্স কেনার প্রক্রিয়া শুরু করেছে। এজন্য যে কারিগরি নির্দেশ দেওয়া হয়েছে তাতে টিস্যু বক্সে মুজিববর্ষের লোগো ব্যবহারের নির্দেশ ছিল না।

প্রেস বিজ্ঞপ্তিতে মাউশির প্রকিউরমেন্ট অ্যান্ড ফিন্যান্স উইংয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, নিয়মানুযায়ী সরবরাহ করার আগে সরবরাহকারী প্রতিষ্ঠান মাউশির প্রকিউরমেন্ট কমিটির সদস্যদের নমুনা প্রদর্শন করেছে। সেই নমুনায় শুধুমাত্র মাউশির লোগো ব্যবহারের কথা বলা হয়েছে। পরবর্তীতে www.mujib.100.gov.bd ওয়েবসাইটে স্টেশনারিতে মুজিববর্ষের লোগো ব্যবহারের কথা অনুযায়ী স্বতঃপ্রণোদিত হয়ে সরবরাহকারী প্রতিষ্ঠান ওই লোগো সম্বলিত কিছু টিস্যু বক্স মাউশি স্টোরে রেখে যায়। এ টিস্যু বক্সগুলো সংশ্লিষ্ট রিসিভ কমিটি গ্রহণও করেনি। এমনকি এ বিষয়ে এখনও কোনও বৈঠক হয়নি। যে কোনও সরবরাহ করা পণ্য গ্রহণের আগে এই কমিটি সভা করে সিদ্ধান্ত নিয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ টিস্যু বক্সগুলো স্টোর রুমে ছিল বলে স্টোরকিপার কয়েকটি টিস্যু বক্স সরবরাহ করে ফেলেছে। বিষয়টি নজরে আসা মাত্র কর্তৃপক্ষের নির্দেশে টিস্যু বক্সগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছে। টিস্যু বক্সে এ লোগো ব্যবহার সমীচীন না হওয়ায় ইতোমধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠানকে এ লোগো ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।