বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:২৯
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

‘মুজিববর্ষ’ উদযাপনে যোগ দিতে নরেন্দ্র মোদি আসছেন, নিশ্চিত করলো ভারত

ডেক্সরিপোর্ট  আগামী ১৭ মার্চ ‘মুজিববর্ষ’ উদযাপনে যোগ দিতে বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার একথা জানিয়েছেন। তিনি বলেছেন, সফরে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘প্রধানমন্ত্রী (মোদি) ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনে যোগ দিতে ঢাকা সফর করবেন। এ সফর সম্পর্কে যথাসময়ে আমরা আরও বিস্তারিত জানাবো।’

রবীশ কুমার আরও বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের অক্টোবরে দিল্লি সফরকালে মোদিকে ‘মুজিববর্ষ’ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।”

সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী আমন্ত্রণটি গ্রহণ করেছেন এবং তিনি বাংলাদেশ সফর করবেন।’

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাম্প্রতিক ঢাকা সফরের পরে মুখপাত্রের এ ঘোষণা এলো। দু’দিনের সফরে শ্রিংলা ঢাকার শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন।

ব্রিফিংয়ে মুখপাত্র ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মোদির ব্রাসেলস সফর স্থগিতের বিষয়ে বিস্তারিত জানান। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সম্মেলনটি পেছানো হয়েছে। সূত্র: বাসস