সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ঝালকাঠিতে ২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মারিয়াজ গ্রেফতার

ডেক্সরিপোর্ট  ঝালকাঠিতে ২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মারিয়াজ কে গ্রেফতার করেছ পুলিশ। ঝালকাঠি পুলিশ লাইন সংলগ্ন রুপচন্দ্রপুর গ্রামের আঃ রাজ্জাকের ছেলে মারিয়াজকে ২২ পিস ইয়াবাসহ আটক করে ঝালকাঠি সদর থানা পুলিশ।

গতকাল রাতে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ওসি। পুলিশ জানায়, মারিয়াজ ইতি পূর্বেও মাদকসহ একাধিক মামলার আসামি, তিনি এলাকায় যুবলীগের সাইনবোর্ডের আড়ালে মাদক ব্যাবসা করে আসছিলেন।

মারিয়াজকে গ্রেফতারে এলাকার সচেতন মহল পুলিশকে সাধুবাদ জানিয়েছে। তবে একটি সূত্র জানিয়েছে, মারিয়াজের সাথে মাদক ব্যবসায় কয়েকজন যুবলীগের নেতা ও কর্মী প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন। এমনকি প্রায় সময়ই মারিয়াজের এলাকায় মারিয়াজের সাথে ওই যুবলীগের লোকজনকে গোপনীয় বৈঠকে দেখা গেছে বলে স্থানীয় নির্ভরযোগ্য সূত্রটি জানায়।

তবে মারিয়াজকে পুলিশ রিমান্ডে নিয়ে ব্যাপক জিঙ্গাসাবাদ করলে তার সাথে জড়িত এবং অপরাধ জগতের চাঞ্চল্যকর ঘটনা বেরিয়ে আসবে বলে অপর একটি সূত্র জানিয়েছে। সূত্রটি আরো জানায়, ঝালকাঠিতে কিছুদিন বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ও যুবলীগ নেতা মিলন আটক হয়। সেই মিলনের সহযোগী ছিলেন এই মারিয়াজ। মারিয়াজ ঝালকাঠিতে যুবলীগ কর্মী সেজে মাদক, অস্ত্র, চোরাচালানিসহ অপরাধ জগতের পরিচিত মুখ।

এ ব্যাপারে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান জানান, আটক মারিয়াজের বিরুদ্ধে একাধিক মামলা আছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করবে। এবং আসামীকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ রিমান্ড চেয়েছে।