রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:১০
শিরোনাম :
মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

ভোলায় ১১৫ পিচ ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার বোরহাউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান চালিয়ে ১১৫পিচ ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমরার সাড়ে রাত সাড়ে ১১টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মোঃ আঃ রব উরফে রবু মুন্সি (৪৫), পিতা-মোঃ হাবিবুর রহমান মুন্সি, সাং- পক্ষিয়া ৭ নং ওয়ার্ড, মোঃ কাজল গদা উরফে ফরাজী (৪০), পিতা- মোঃ শাহাজল হক, সাং- পক্ষিয়া ৪নং ওয়ার্ড, উভয় থানা- বোরহানউদ্দিন, শ্রী বিপুল দাস উরফে বিজয় (৩৫), পিতা- মৃত কাজল দাস, সাং- পৌরসভা ৬নং ওয়ার্ড, থানা- লালমোহন, বাবুল হাজি (৪৫), পিতা- মৃত খোরশেদ আলম ও মোঃ মহাসিন মুন্সি (২২), পিতা- মোঃ আঃ রব উরফে রবু মুন্সি, উভয় সাং- পক্ষিয়া ৭নং ওয়ার্ড, থানা- বোরহানউদ্দিন, সর্ব জেলা ভোলা।

বোরহানউদ্দিন থানা সূত্রে জানাযায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে এসআই/(নিঃ) মুহম্মদ বেলাল হোসেন ও সংগীয় অফিসার ও ফোর্সদের সহয়তায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে -মোঃ আঃ রব উরফে রবু মুন্সি, মোঃ কাজল গদা উরফে ফরাজী, শ্রী বিপুল দাস উরফে বিজয়, বাবুল হাজী ও মোঃ মহাসিন মুন্সি নামের ৫ব্যক্তিকে ১১৫ পিচ ইয়াবা সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে বোরহাউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।