শামীম আহমেদ,বরিশাল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম বলেছেন আমরা দান খয়রাতের বিনিময় জীবন চালাতে হবে সেজন্য আমরা এদেশে মুক্তিযুদ্ধ করি নাই।দেশের অর্থনীতির অবস্থা ভাল সরকার এই প্রচারনা করে জনগনের সাথে প্রতারনা করছে প্রচালিত প্রতরনা আইনে সরকারের বিরুদ্ধে মামলা হতে পারে।
তিনি আরো বলেন পাকিস্তানের ২২ পরিবার যে সম্পদ লুঠ করেছে বর্তমান সরকার গত ১০ বছরে দশগুন বেশী টাকা পাচার করেছে।
সেই জন্য এই আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া যায় না। আওয়ামী লীগ আজ দেশে ভিতর ক্যাসিনো ও পাপিয়াদের বাগান তৈরী করেছে।
আজ (১০ই) মার্চ মঙ্গলবাবার বিকালে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে দেশ রক্ষা অভিযাত্রা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বরিশাল বিভাগীয় সমন্বয়কারী কমরেড মোতালেব মোলার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কমরেড মোঃ শাহ আলম,কমরেড মাহবুবুল আলম,কমরেড আহসান হাবিব লাবলু,কমরেড লুনা নুর,কমরেড আঃ হালিম,কমরেড প্রশান্ত দাশ ও কমরেড অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম প্রমুখ।
এসময় প্রধান অতিথি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম আরো বলেন আমরা উন্নয়ন চাই তবে দেশের ব্যাংক লুঠপাঠের উন্নয়ন চাই না।
আমরা খাল-নদী-পানি দখল করার উন্নয়ন চাই না । আমরা লুঠেরাদের উন্নয়ন চাই না। আমরা এদেশে একতটি পরিবেশ বান্ধব উন্নয়ন চাই।
তিনি আরো বলেন বিএনপির জন্ম সেনা ক্যাম্পে অন্যদিকে আওয়ামী লীগের জন্ম মুসলিম লীগ থেকে তাই তারা গনতন্ত্রের দোহাই দিয়ে দেশটাকে শেষ দারপ্রান্তে নিয়ে যাচ্ছে।
কমরেড সেলিম আরো বলেন আজ আওয়ামী লীগ কর্মী নির্ভরশীল দল নয় তারা ক্যাডার ও আমলা নির্ভরশীল দল হয়ে গেছে।
তিনি জনগনকে বলেন আজ এদেশের রাজনীতি অথূনীতি লুঠেরাদের হাতে চলে গেছে সরকার ব্যংক লুঠেরাদের বিরুদ্ধে কোন ব্যবস্থ গ্রহন করতেদ পারে নাই।
সরকার ভাল করে জানে লুঠেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করলে আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় টিকে থাকতে পারত না। তাই এবার আমরা দেশে বামপন্থিদের সরকার গঠন করবো সেভাবেই প্রস্তুতি নিচ্ছি এটা সম্ভব হবে দেশের কোটি মানুষের সংগ্রাম-আন্দোলনের মধ্য দিয়ে।
সেকারনেই দেশে ভোটের অধিকার ফিরিয়ে আনা সহ দেশ দেশের মানুষকে বাচানোর জন্য বামপন্থিদের কাতারে সামিল হওয়ার আহবান জানান।