সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভোলায় মুজিবর্বষ উপলক্ষে বিভাগীয় কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী ঊদযাপন উপলক্ষে বরিশাল বিভাগীয় (জোন) পর্যায়ে কাবাডি প্রতিযোগীতা শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(১০মার্চ) সকাল সাড়ে ৯টায় ভোলা সরকারী বাংলা স্কুল মাঠে ঐ কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক’র সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান’র জম্মশতবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগীয় (জোন) পর্যায়ে কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী।

এ সময় গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলার গর্ব স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট র্বোডের পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলমগীর খান আলো, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মো: শাফিন মাহমুদ, ভোলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন প্রমুখ।

উদ্বোধনী খেলায় ভোলা(নারী দল)ও ঝালকাঠি (নারী দল) অংশ গ্রহন করেন এবং পুরুষ দল বরগুনা ও পটুয়াখালী অংশ গ্রহন করেন। কাবাডি তিযোগীতা বরিশাল বিভাগের ৬টি জেলা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে।