শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৮
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

ঝালকাঠিতে ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের ১০ বছর কারাদন্ড

ইমাম বিমান, ঝালকাঠি  ঝালকাঠিতে ৬ বছর বয়সি শিশু ধর্ষন মামলায় অভিযুক্ত ধর্ষক ফয়সাল হোসেন রনি শিকদারকে ১০ বছরের কারাদন্ড সহ পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুইমাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দিয়েছে ঝালকাঠির আদালত। ১০ মার্চ মঙ্গলবার বিকালে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিজ্ঞ বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় প্রদান করেন।

মামলার বিবরন সূত্রে জানাযায়, ২০০৯ সালের ২৭ জুলাই দুপুরে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নস্থ ফয়রা গ্রামের বাড়ির ছাদে পেয়ারা খেতে ৬ বছরের এক শিশু ছাদে গেলে ফয়রা গ্রামের নুরুল ইসলাম (নুরু পুলিশ) সিকদারের ছেলে
রনি সিকদার তাকে ধর্ষণ করে ।

এ সময় রনির ধর্ষনের শিকার ঐ শিশুটি চিৎকার শুরু করে। শিশুটির চিৎকারে তাঁর মা ছুটে এলে রনি সিকদার দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে তার মা তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে ঘটনায় পরের দিন ২৮ জুলাই শিশুটির বাবা বাদী হয়ে নলছিটি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। শিশুটির বাবার দায়ের করা ধর্ষন মামলার বিষয় নলছিটি থানা পুলিশ তদন্ত করে একই বছর ২০ অক্টোবর আদালতে একটি অভিযাগপত্র দাখিল করে। ২০১০ সালর ১১ জুলাই আদালতে মামলার অভিযাগ গঠন করা হয়। আদালত ৬ জনর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার ঝালকাঠি আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিজ্ঞ বিচারক শেখ মো. তোফায়েল হাসান আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

উল্লখ্য, ঘটনার সময় আসামী রনি সিকদার ১১ বছরের কিশোর হওয়ায়, শিশু আইন অনুযায়ী সাজা প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত শিকদার ফয়সাল হোসেন রনি (২০) কুশঙ্গলের ফয়রা গ্রামের নুরুল ইসলাম (নুরু পুলিশ) সিকদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক।