সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৩১
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

তজুমদ্দিনে ইয়াবাসহ আটক-৪

তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন এবং আটককৃতদের জেল হাজতে প্রেরণ করেন।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গতকাল তজুমদ্দিন থানার এসআই জসিম উদ্দিন ও এসআই আল আমিন সঙ্গী ফোর্স নিয়ে পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আল আমীনের নেতৃত্বে দুপুর দেড়টা উপজেলার আড়ালিয়া গ্রামের মফিজ মিয়ার বাড়ির নুরইসলাম মাষ্টারের পরিত্যাক্ত ঘর থেকে ৫পিচ ইয়াবাসহ লালমোহন উপজেলার ধলীগৌর নগর এলাকার মোঃ ছালাউদ্দিনের ছেলে তাওহীদ ইসলাম ওরফে সবুজ (২৬) ও একই এলাকার জামাল আহমেদের ছেলে ফিরোজকে (৩৮) আটক করেন।

একই দিন এসআই জসিম উদ্দিন খানের নেতৃত্বে বিকাল সাড়ে ৩টায় উপজেলা শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের হাজেরা বেগমের বাড়ির পিছনে অভিযান চালিয়ে ৬পিজ ইয়াবাসহ গোলকপুর ৩নং ওয়ার্ডের মৃত আব্দুল মুনাফের ছেলে আলম (৪০) ও একই এলাকার আইয়ুব আলীর ছেলে সবুজকে (২২) আটক করেন।

পরে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেন। জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস.এম জিয়াউল হক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের পুলিশের যুদ্ধ চলবে। এউপজেলা থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।