সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

নিয়ন্ত্রণে এসেছে রূপনগর বস্তির আগুন,পুড়ে গেছে দুই শতাধিক ঘর

ডেক্সরিপোর্ট  রাজধানী ঢাকার মিরপুরের রূপনগর বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ২৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বস্তির দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আহত হয়েছেন অন্তত তিনজন। এখন ওই বস্তিতে শুধু কালো ধোঁয়া আর কয়লা। ধোঁয়ার কুণ্ডলী বাতাসে ভাসছে।

দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার।

তিনি বলেন, দুপুর ১২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাসেল শিকদার জানান, ৯টা ৪৫ মিনিটে রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। প্রথমে ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে একে একে ২৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই হাজার মানুষের বসবাস মিরপুরের এ বস্তিতে। এখানে অবৈধ গ্যাসলাইন, বিদ্যুতের লাইন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এ আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। আহত হয়েছেন অন্তত তিনজন।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার দাশ গণমাধ্যমকে বলেন, আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পুরোপুরি চেষ্টা করছে। এখানে মূলত রিকশাচালক, দিনমজুর, পোশাক কারখানার কর্মীদের মতো নিম্নআয়ের মানুষেরা থাকেন। আগুন লাগার সময় অনেকেই কর্মস্থলে ছিলেন। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক পাওয়া যায়নি।