বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৪৮
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

ছাতকে ৮০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি  সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক উপজেলায় আট শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট সহ দেলোয়ার হোসেন নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যা পিড এ্যাকশান ব্যাটালিয়ন র্যানব।

বুধবার বিকেলে আরমতসহ ওই মাদক ব্যবসায়ীকে ছাতক থানায় সোপর্দপূর্বক একটি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত দেলোয়ার সুনামগঞ্জের প্রবাসী অধুষ্যিত ও শিল্পনগরী ছাতক উপজেলার উরর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত মখন মিয়ার ছেলে।

বুধবার বিকেলে র্যানব-৯ সিলেটের মিডিয়া সেল জানায়, রযাজ পিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার দুপুরে যৌথ অভিযান চালিয়ে ছাতকের গোবিন্দগঞ্জ বাজারের একটি ফিলিং ষ্টেশন সামনে থেকে ইয়াবার চালানসহ দেলোয়ারকে আটক করেন।

এ সময় তার হেফাহত হতে বিশেষ প্যাকেটে রাখা ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি সিমকার্ড,একটি মোবাইল ফোন সেট ও ইয়াবা ক্রয় বিক্রয়ের নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।