সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বাঁচতে চায় রাবি শিক্ষার্থী আনোয়ারুল

রাবি প্রতিনিধি  মো.আনোয়ারুল ইসলাম। পিতাঃ মো.আজিজুল হক। রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আকাশসম স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলো বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনা শেষ করে হাল ধরবে পরিবারের।

দিনমজুর বাবাকে আর কাজ করতে দিবেনা। এমন হাজারো স্বপ্ন ছিল হয়তো তার মনে। কিন্তু স্বপ্নগুলো আজ অধরা হওয়ার পথে। কার্ছিনয়েড টিউমারে আক্রান্ত হয়ে আমিরুল এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আক্রান্ত হয়ে আনোয়ারুল বর্তমানে ভারতে চিকিৎসাধীন রয়েছেন। অপারেশনের জন্য ভারতের এ্যাপোলো হাসপাতালের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এতে চিকিৎসা ব্যয় পড়বে প্রায় চার লক্ষ টাকা।

তবে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবার পক্ষে এত টাকা খরচ করে আনোয়ারুলের চিকিৎসা করার সামর্থ্য নেই। তাই বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা তার চিকিৎসার আর্থিক সাহায্যে এগিয়ে এসেছেন। তবে আরও চার লক্ষ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন তার পরিবার। এক্ষেত্রে সমাজের বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো আবারও চিকিৎসা পেয়ে বেঁচে ফিরবে এক মেধাবী প্রাণ। আনোয়ারুলের বাড়ি নামুড়ী বাজার, আদিতমারী, লালমনিরহাট।

আনোয়ারুল ইসলামের সাহায্য পাঠানোর ঠিকানা:

বিকাশ হিসাব নংঃ ০১৭৯২-০০৮৮৬৯
ডাচ্ বাংলা হিসাব নংঃ ০১৭৯৬-০৩৭৭৫০-৯