শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪১
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

মোবাইল ফোনে বাল্য বিয়ে, কনের বাবাকে ৩০ হাজার টাকা জরিমানা

ডেক্সরিপোর্ট  কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাল্য বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান।

জানা যায়, উপজেলার কুমড়ি গ্রামের নজরুল ইসলাম তার সদ্য এসএসসি পরীক্ষা সম্পন্নকারী কন্যাকে বিয়ে দেন একই গ্রামের আহমেদ আলীর সৌদি প্রবাসী ছেলে রুবেলের সঙ্গে। মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান কনের বাড়িতে গিয়ে হাতেনাতে কনের বাবাকে আটক করেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি একেএম লুৎফুর রহমান ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করেন।