বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৫১
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

কুড়িগ্রামে দুবাই ফেরত একজন হোম কোয়ারেন্টাইনে

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামে করোনাভাইরাস সতর্কতায় একজন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৮ মার্চ দুবাই থেকে কুড়িগ্রামে আসলে তাকে এ পরামর্শ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: নজরুল ইসলাম।

ডা. মো: নজরুল ইসলাম জানান, কুড়িগ্রাম সদর উপজেলার বাসিন্দা ওই ব্যক্তি স¤প্রতি দুবাই থেকে দেশে ফিরেছেন। এ তথ্য জানার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। ওই ব্যক্তির ওপর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে।

ডা. মো: নজরুল ইসলাম আরও বলেন, ‘দুবাই ফেরত ওই বাংলাদেশি এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। তারপরও সতর্কতা হিসেবে আমরা তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছি।’

কুড়িগ্রামের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের চীন ফেরত দুই বাসিন্দাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তবে তাদের মধ্যে করোনাভাইরাস আক্রান্তের কোনও লক্ষণ পাওয়া না যাওয়ায় গত ২০ ফেব্রæয়ারি তাদের কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়।

কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন,‘আমরা পুরো জেলায় নজরদারি রাখছি। বিদেশ ফেরত কারও খোঁজ পেলে তাদের হোম কোয়ারেন্টাইনে রেখে নজরদারি রাখা হচ্ছে। এছাড়াও সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় আমরা প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রেখেছি।’