সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে বিশ্ব কিডনি দিবস পালিত

শামীম আহমেদ  সবার জন্য সর্বত্র সুস্থ কিডনি, প্রাথমিক প্রর্যায়ে রোগ, প্রতিরোধ ও চিকিৎসা প্রদান করার এবছরের প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় শহর বরিশালে বিশ্ব কিডনি দিবস ২০২০ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১২ই) মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় নগরীর বগুড়া রোডে সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে ও অ্যারিজোনা কিডনি ডায়ালাইসিস সেন্টার বরিশালের ব্যবস্থাপনায় এ কর্মসূচি পালিত হয়েছে।

অপারেশন ইনচার্জ মোঃ ইউনুসের সভাপতিত্বে অ্যারিজোনা ডায়ালাইসিস সেন্টারের কিডনি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ নুসরাত শারমিন।

এসময় আরো উপাস্থত ছিলেন এজিএম মোঃ সোহাগ,মোস্তাকিম বিল­াহ্ সহ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

এর পূর্বে অ্যারিজোনা ডায়ালাইসিস সেন্টারের সামনে থেকে ব্যানার ফেস্টুন নিয়ে বগুড়া রোড এলাকার বিভিন্ন সড়কে একটি র‌্যালি করেন তারা।

এ সময় তারা জানান কিডনি রোগের এই প্রকট অবস্থার জন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে বাংলাদেশ সহ বিশ্বে কিডনি দিবসটি পালিত হয়ে আসছে।

শুধু জনগণই নয় পাশাপাশি চিকিৎসক,সেবিকা ও জনস্বাস্থসেবার সঙ্গে জড়িত স্বাস্থকর্মী ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সরকারের কর্মকর্তা-কর্মচারীদের কিডনি রোগ সস্বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য কিডনি দিবসটি পালন করা হয়।

এছাড়া বরিশাল সহ দক্ষিণাঞ্চলে লক্ষাধিক কিডনি রোগে আক্রান্তের রোগী রয়েছে। এর ভিতর গত এক বছরে বরিশাল অ্যারিজোনা ডায়ালাইসিস সেন্টার থেকে পাঁচ শতাধিক কিডনি রোগে আক্রান তরা এখান থেকে সেবা গ্রহন করেছে।