বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৮
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

পটুয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

ডেক্সরিপোর্ট  পটুয়াখালী সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।

বুধবার সন্ধ্যায় উপজেলার গাবুয়া স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দু’জন হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া এলাকার বাসিন্দা কাশেম সিকদারের ছেলে মো. নুরুল ইসলাম (৬০) ও টাউন জৈনকাঠি এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন তালুকদার ছেলে মো. কুট্টি তালুকদার (৪২) ।

আহতরা হলেন- মো. খোকন (৩৫), মিরাজ (২৯), লামিয়া (২২), আল-আমীন (৩২), আরিফ (২০), আবদুর রাজ্জাক হাং (৫০), এস কান্দার বয়াতী (৫৫)।

পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, সন্ধ্যায় বরিশাল থেকে পটুয়াখালী যাওয়ার পথে দ্রুত গতির একটি মাইক্রোবাস গাবুয়া স্ট্যান্ড এলাকায় দু’টি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার নয় যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুরুল ও কুট্টিকে মৃত ঘোষণা করেন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়েছেন।