বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:১১
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

প্রয়োজন ছাড়া প্রবাসীদের দেশে আসার দরকার নেই: স্বাস্থ্যমন্ত্রী

ডেক্সরিপোর্ট  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,যারা বিদেশে আছেন তারা দেশে না আসলে ভালো হয়। প্রয়োজন ছাড়া প্রবাসীদের দেশে আসার দরকার নেই।প্রবাসীরা দেশে আসলে তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৪ দিনের আগে তারা স্বজনদের সঙ্গে মিশতে পারবেন না।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

৩ করোনা রোগীর স্বাস্থ্য বিষয়ে মন্ত্রী বলেন,করোনা আক্রান্ত তিনজন রোগীই ভালো আছেন। এদের মধ্যে দুজন পুরোপুরি সুস্থ হয়েছেন। শিগগিরই তাদের ছেড়ে দেয়া হবে। তাদের সংস্পর্শে আসা যাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা সবাই অসুস্থ নয়। দুজন কোয়ারেন্টাইনে ছিলেন তাদের শরীরে পরীক্ষা করে দেখা গেছে তারা করোনায় আক্রান্ত নয়।

থার্মাল স্ক্যানারের বিষয়ে মন্ত্রী বলেন, ‘সামিট গ্রুপ ৫টি থার্মাল স্ক্যানার দিয়েছেন। এই সময়ে এটাই সবচেয়ে বড় দরকার ছিল। তাদের পাঁচটিসহ এখন সব মিলিয়ে ১০টি স্ক্যানার আছে আমাদের।’

তবে স্ক্যানারে করোনা ধরা পড়ে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘স্ক্যানারের কাজ শরীরের তাপমাত্রা মাপা। করোনা ছাড়াও নানা কারণে তাপমাত্রা বাড়তে পারে। তবে এখন আমরা বেশ সতর্ক অবস্থানে আছি। স্ক্যানারে প্রবাসীদের কারো টেম্পারেচার বেশি পেলে তখন তাকে কোয়ারেন্টাইনে নেয়া হয়।’

করোনাভাইরাস এখন পর্যন্ত বাংলাদেশে সেভাবে সংক্রমিত হয়নি বলে বক্তব্য দেন জাহিদ মালেক।

তিনি বলেন, ‘বিশ্বের বড় বড় দেশ করোনাভাইরাস নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন। সে সব দেশে করোনা মহামারী রূপ নিচ্ছে। কিন্তু সে তুলনায় বাংলাদেশ অনেক নিরাপদ রয়েছে এখনও। দুই মাস ধরে করোনাভাইরাস প্রতিরোধে চীনকে অনুসরণ করে কাজ করছি আমরা। তাই এটি সম্ভব হয়েছে।