সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভোলায় বিদেশ ফেরত আরও ৪৭ জন হোম কোয়ারেন্টিনে

ভোলা প্রতিনিধি  প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে ভোলায় আরো ৪৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে ভোলা জেলার ৭ উপজেলায় পর্যবেক্ষণে রাখা হয়েছে মোট ২৪৮ জন ব্যক্তিকে।

রোববার (২২ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছে ভোলা জেলা স্বাস্থ্য বিভাগ।

হোম কোয়ারেন্টিনে রাখা ব্যক্তিদের মধ্যে ভোলা সদরে ৬১ জন, দৌলতখানে ২৬ জন, বোরহানউদ্দিনে ১৭ জন, লালমোহনে ৩৬ জন, তজুমদ্দিনে ৫৫ জন, চরফ্যাশনে ৩০ জন ও মনপুরা উপজেলার ২৩ জন রয়েছেন।
এছাড়াও হোম কোয়ারেন্টিনে অমান্য করে বাইরে ঘোরাফেরা করায় গত ৪ দিনে জেলার ৭ উপজেলায় ১৪ প্রবাসীকে ৮৪ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, বাজার মনিটরিং করতে জেলার ৭ উপজেলায় নিয়মিত অভিযান চলছে।

ভোলা জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, করোনা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে, করোনা রোগীদের জন্য জেলার ৭ হাসপাতালে ৮টি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে এবং সেখানে ৫০টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

জেলা প্রশাসন কার্যারলয় সূত্র আরো জানা যায়, গত ১৪ দিনে জেলার ৭ উপজেলায় ৭৩৫ জন প্রবাসী ভোলায় এসছে। যাদের মধ্যে ভোলা সদরে ৯৯ জন, তজুমদ্দিনে ৬৮ জন, মনপুরায় ১৩ জন, লালমোহন ৮৯ জন, দৌলতখানে ৫২ জন, চরফ্যাশনে ১৪৪ জন ও বোরহানউদ্দিন উপজেলায় ১৬৩ জন। এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২৪৮ জন।

হোম কোয়ারেন্টিনে রাখা ব্যক্তিদের মধ্যে ওমান, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, আবুদাবি থেকে আগত এমন ব্যক্তির সংখ্যাই বেশি বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র।

এদিকে মানুষকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সব শিক্ষার্থীদের বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে, গণসমাবেশ পূর্ব খেলা, মেলা উৎসব স্থগিত করা হয়েছে। এছাড়াও চায়ের দোকান, হোটেল রেস্তোরাঁ, পার্কে জমায়েত নিষিদ্ধসহ হাত মেলানো ও কোলাকোলি থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিদেশ থেকে আসা কোনো ব্যক্তি আসার খবর পাওয়া মাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করতে বলা হয়েছে। এছাড়াও জেলার বাইরের বাসিন্দারের না আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।