রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:২৯
শিরোনাম :
রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

আবারও পাকিস্তানি ড্রোন ভারতে, পাল্টাপাল্টি হুঙ্কার

অনলাইন ডেস্ক|| কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানে বিরাজ করছিল তুমুল উত্তেজনা। এ ঘটনার পর পাকিস্তানকে সময় মতো সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছিল ভারত। অন্যদিকে, আক্রান্ত হলে ইসলামাবাদের পক্ষ থেকেও নয়া দিল্লিকে দেখে নেওয়ার পাল্টা হুমকি আসছিল।

এরই মধ্যে বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই গুজরাটের কছে ঢুকে এসেছিল পাকিস্তানের নজরদারি ড্রোন। ‘স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম’-এর ‘ডার্বি মিসাইল’ ছুড়ে সেটিকে নামানো হয়। মঙ্গলবার রাজস্থানের বিকানেরে ফের ঢোকে পাকিস্তানি ড্রোন। সুখোই-৩০ বিমান উড়ে গিয়ে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটিকে ধ্বংস করে দেয়।

ভারতের বিমান বাহিনীর কর্মকর্তাদের মন্তব্য, ড্রোন নামাতে সুখোইয়ের মতো যুদ্ধবিমান কাজে লাগানো থেকেই স্পষ্ট, সীমান্তে সামরিক বাহিনী কতখানি সতর্ক। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়াও জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের দিক থেকে আকাশসীমা লঙ্ঘন হলেই তার কড়া জবাব দেওয়া হবে। এবং কার্যত এ দিন তার প্রমাণও মিলল বিকানের-নাল সেক্টরে।

অন্যদিকে থেমে নেই পাকিস্তানও। দেশটির বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান তার অফিসারদের নির্দেশ দিয়েছেন, ‘‘দেশের সামনে চ্যালেঞ্জ এখনও শেষ হয়ে যায়নি। সর্বদা সজাগ থাকতে হবে পাহারায়। প্রস্তুত থাকতে হবে যে কোন আগ্রাসনের জবাব দিতে।