মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:০৪
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

বরিশালে অবৈধভাবে প্রাণের মোড়ক ব্যবহার করে চিপস তৈরি করায়, কারখানা মালিকের কারাদণ্ড

ডেক্সরিপোর্ট:বরিশাল নগরীর পলাশপুর এলাকায় অবৈধভাবে চিপস তৈরি ও বাজারজাত করার অপরাধে লিটন হাওলাদার নামে এক কারাখানা মালিককে খাদ্য আইন ২০১৩ অনুযায়ী ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে এই দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক বরিশাল জেলা প্রশাসনের এনডিসি খান মো:আব্দুল্লাহ আল মামুন।

জানাগেছে,সাজাপ্রাপ্ত ব্যক্তি বেশ কিছু নামি দামী কোম্পানি নকল চিপস এবং বিভিন্ন খাবার যেমন,প্রাণ চিপস, টিফিন চিপস, হরলিকস, অলটাইম, শেফ ফুট, পাপস চিপস, শনপাপরী, বিস্ক ক্লাব, মার্যা ক্রিম, ঝিনুক চিপস, চানাচুর, মোয়া, বুট ইত্যাদি পণ্যের মোড়ক ব্যবহার করে চিপস তৈরি করে সেগুলো বরিশাল শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় বিক্রি করে আসছিলেন।

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানাটির সন্ধান পাওয়া যায়। এসময় সেখান থেকে হরলিক্স প্রাণসহ বিভিন্ন নামীদামী ৮টি পণ্যের মোড়ক ব্যবহার করে বানানো চিপস উদ্ধার করা হয়।

সরকারি আইন না মেনে চিপস তৈরি পরবর্তী বাজারজাত করার অপরাধে মালিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাকে খাদ্য আইন ২০১৩ এর ৩৭ ধারা মোতাবেগ কৃত অপরাধে১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেন।