বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:০৭
শিরোনাম :
রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

হাট-বাজারে জনসমাগম, বাড়ছে করোনার ঝুঁকি

ডেক্সরিপোর্ট  টাঙ্গাইলের মির্জাপুরের বিভিন্ন হাট-বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে জনসমাগম হচ্ছে। জনসমাগম হওয়ায় বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি। সোমবার উপজেলার কয়েকটি হাট-বাজারে এমন জনসমাগম দেখা গেছে।

জানা গেছে, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জনসচেতনতামূলক কার্যক্রম ব্যাপকহারে চালিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত তারা হাট-বাজার ও চায়ের দোকানে জনসমাগম না করার জন্য মাইকিং করে যাচ্ছেন। অযথা ঘর থেকে বের না হওয়ার জন্য তারা অনুরোধ করে যাচ্ছেন।

উপজেলা সদরে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় মুদি দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে উপজেলা সদরের বাহিরে মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতরা, ওয়ার্সই, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, লতিফপুর, আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে সরকারি জনসচেতনতামূলক নির্দেশ বাস্তবায়িত হচ্ছে না বলে খোঁজ নিয়ে জানা গেছে। জনসমাগম হওয়ায় করেনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, এখনও কিছু কিছু মানুষের মধ্যে জনসচেতনতার অভাব রয়েছে। পৌরসভার মেয়রসহ ১৪ ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে জরুরি সভা করে হাট-বাজার সাময়িক বন্ধ রাখার জন্য প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। জনসমাগম না করার জন্য ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব এবং স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছেন।