বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:০৭
শিরোনাম :
রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে হিজরাদের মাঝে ত্রাণ বিতরণ

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলা প্রশাসনের পক্ষথেকে হিজরাদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।

সোমবার ৩০ মার্চ বিকাল ৪ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন অফিসার্স ক্লাবের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কতৃক প্রদত্ত করোনা ভাইরাস প্রতিরোধে নিম্ন আয়ের কর্মহীন খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে ৫০ জন হিজরাদের মাঝে এই ত্রাণ সামগ্রি বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় তিনি সরকারের নিয়ম মেনে গণজমায়েত না করে সরকারের নির্দেশনা নেনে বাসায় অবস্থান করার অনুরোধ জানিয়েছেন। প্রত্যেক হিজরাকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু এবং একটি করে সাবান, দুইটি মাক্স বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।