সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:৪৪
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশালে হবে করোনা পরীক্ষা, শেবাচিমে পৌঁছেছে পিসিআর মেশিন

ডেক্সরিপোর্ট  প্রানঘাতী মহামারী করোনা ভাইরাস শনাক্তসহ বিভিন্ন জটিল রোগীর নমুনা পরীক্ষার জন্য পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম)এসে পৌঁছেছে।

সোমবার সকালে এসে পৌঁছেছে মেশিনটি। কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলার মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর মেশিনটি স্থাপন করা হবে। মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসীত ভূষণ দাস জানান, পিসিআর মেশিনসহ এটির সাথে থাকা যাবতীয় সরঞ্জাম আজ সকালে কলেজে এসে পৌছেছে।

মঙ্গলবার প্রকৌশলীরা আসবেন, তাদের সাথেও বাকি থাকা কিছু যন্ত্রাংশ নিয়ে আসা হবে। প্রকৌলশীদের নির্দেশনা অনুযায়ী যে কক্ষে যন্ত্রটি বসানো হবে, সেই কক্ষ প্রস্তুত করা হবে। যদিও কলেজের পক্ষ থেকে এবং গণপূর্ত বিভাগের সহায়তায় এরইমধ্যে কক্ষটির বাহ্যিক প্রস্তুতের কাজ শুরু করা হয়েছে। তবে যন্ত্রাংশ চালু করার কাজে আসা প্রকৌশলীদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, কারণ এখানে নিরাপত্তা জনিত কিছু বিষয় রয়েছে।

সবকিছু সঠিকভাবে শেষ হলে দ্রুতই করোনা ভাইরাস শনাক্তকরণের পরীক্ষা-নিরিক্ষার কাজ এখানে শুরু করা হবে বলে জানিয়ে তিনি বলেন, আমাদের এখানে চিকিৎসক থেকে শুরু করে জনবলের সংকট রয়েছে। আর মেশিনটি রক্ষনাবেক্ষনের জন্য প্রশিক্ষিত জনবলের প্রয়োজন।