সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৪৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভোলায় করোনা সংকট মোকাবেলায় কোস্ট ট্রাস্ট্রের এক লক্ষ টাকার অনুদান

কামরুজ্জামান শাহীন,ভোলা  করোনা সংকট মোকাবেলায় ভোলায় বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের পক্ষ থেকে অসহায়,হতদরিদ্র ও শ্রমজীবি মানুষর সহোযোগীতায় ভোলা জেলা ত্রান তহবিলে এক লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।

সোমবার(৩০মার্চ) সকালে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকের হাতে এই অনুদানের চেক প্রদান করেন কোস্ট ট্রাস্ট সংস্থার নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন, কোস্ট ট্রাস্টের ভোলা জেলা প্রকল্প সমন্বয়কারী মো. মিজানুর রহমান, কোস্ট ট্রাস্টের আঞ্চলিক কর্মসূচী সমন্বয়কারী আব্দুর রব।

এছারা করোনা সংকট মোকাবেলায় অসহায়,হতদরিদ্র ও শ্রমজীবি মানুষর সহোযোগীতায় বোরহানউদ্দিন,তজুমদ্দিন,দৌলতখান, মনপুরা, লালমোহন ও চরফ্যাসন উপজেলা ত্রান তহবিলে কোস্ট ট্রাস্টের পক্ষ থেকে অনুদান সহায়তা প্রদান করা হয়েছে।