সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

নাগেশ্বরীতে সন্তানসহ মহিলা নিখোজ

এজি লাভলু,কুড়িগ্রাম  কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা থেকে জমিলা খাতুন তার দুই বছরের শিশু আব্দুল জলিল নিখোজ হয়েছে। জমিলার মা হাসিনা বেগম কান্নাজরিত কন্ঠে জানায় আমার একমাত্র মেয়ে গত ১৫ বছর পূর্বে নাগেশ^রী বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানি গ্রামের শের আলীর সাথে বিয়ে হয়ে ঘর সংসার করে আসছে। তার পরিবারে তিনটি ছেলে সন্তান। প্রথম ছেলের নাম জাকারিয়া, দ্বিতীয় ছেলের নাম জাকির এবং তৃতীয় সন্তানটি দুই বছরের শিশু আব্দুল জলিল।

জমিলার মা হাসিনা বেগম জানায় গত ২৩ মার্চ বেলা আনুমানিক ১২ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পেটের ব্যথার ঔষধ নিতে এসে জমিলার বাবা আব্দুল জব্বারের সাথে দেখা হয়। বাবা আব্দুল জব্বার জমিলাকে ঔষধ কিনে দিয়ে বাড়ী পাঠিয়ে দেয়। এরপর থেকেই জমিলা এবং তার কোলের ২ বছরের শিশু আব্দুল জলিল নিখোজ হয়ে যায়। অনেক খোজা খুজির পরেও তাদেরকে পাওয়া যাচ্ছে না।

জমিলার মা হাসিনা বেগম চোখের পানি মুছতে মুছতে বলেন ইন্ডিয়া পর্যন্ত খুজে এলাম কিন্তু মেয়েকে পেলাম না। থানায় গিয়েছিলাম কিন্তু কোন খবর পাইলাম না। জিডি করতে চাইলাম তা অফিসার নিলনা। জমিলার বাবার বাড়ী নেওয়াশী ইউনিয়নের গোবর্দ্ধনেরকুটি গ্রামের কাশিরডারা।

এ ব্যাপারে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবিরের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।

জমিলার মায়ের সাথে যোগাযোগের জন্য- ০১৭১৩৩২৭৭১৩