সোমবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৩৯
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

টেকনাফে এক্স-রেতে তিন নারীর পেটের ভিতর মিলল ইয়াবা বড়ি

ডেক্সরিপোর্ট:কক্সবাজারের টেকনাফে এক্স-রে করে তিন নারীর পেটের ভেতর থেকে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিকেলে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার তিন নারী হলেন নূর হাওয়া (৩৫), জরিনা খাতুন (৩৫) ও সেতারা বেগম (৩০)। তাঁরা তিনজনই টেকনাফের হ্নীলার নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে থাকেন। গ্রেপ্তারের পর এক্স-রে করে এই তিনজনের পেটের ভেতর থেকে ৩ হাজার ১৫০টি ইয়াবা ও তিনটি বাংলাদেশি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, কয়েক জন নারী পেটের ভেতরে ইয়াবা বহন করছেন এমন তথ্য পেয়ে সোমবার রাত আটটার দিকে টেকনাফের হোয়াইক্যং বিজিবি তল্লাশিচৌকিতে তল্লাশি চালানো হয়। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি বাসের কয়েকজন নারী যাত্রীকে সন্দেহজনক মনে হলে বিজিবির নারী সদস্যদের মাধ্যমে তাঁদের তল্লাশি করা হয়।

এরপর সন্দেহভাজন তিন নারীকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে এক্স-রে করা হলে পেটের ভেতর টেপ মোড়ানো অবস্থায় ইয়াবা বড়ি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে তিন নারী বিষয়টি স্বীকার করেন।

গ্রেপ্তার ওই তিন নারী জানান, পলিথিনে মোড়ানো ইয়াবা বড়িগুলো কলার ভেতরে ঢুকিয়ে তা গিলে খেয়ে পাচার করছিলেন তাঁরা। বাংলাদেশি নারী সেজে ইয়াবা পাচার করতে তাঁরা ভুয়া পরিচয়পত্রও তৈরি করেছিলেন।

লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান আরও বলেন, জব্দ ইয়াবাসহ আটক নারীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।