সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৪৬
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

শাওমি ফোন ক্রেতাদের জন্য সুসংবাদ

ডেক্সরিপোর্ট:শাওমি গ্রাহকদেরকে এমআই স্টোরে শাওমির সব স্মার্টফোনের সঙ্গে টেলিকম সেবার বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক যৌথ উদ্যোগ গ্রহণ করেছে।

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং ও শাওমি বাংলাদেশ-এর কান্ট্রি জিএম জিয়াউদ্দিন চৌধুরী বসুন্ধরা সিটি শপিং মলের একটি এমআই স্টোরে বিশেষ এই সুবিধাগুলি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অফ ডিভাইস এ্যান্ড মনোব্র্যান্ড শাহরিয়ার আহমেদ রেমন, শাওমি বাংলাদেশ-এর সেলস প্ল্যানিং ম্যানেজার সামিউর রহমান সামি ও প্রতিষ্ঠান দুইটির অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।

এই অংশীদারিত্ব অনুসারে এমআই স্টোরে বাংলালিংকের প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিনিধিরা গ্রাহকদের সিম বিক্রয়, এয়ারটাইম রিচার্জ ও সিম বদলের মতো প্রয়োজনীয় টেলিকম সেবা প্রদান করবেন।

এছাড়া যে কোনো শাওমি হ্যান্ডসেটের ক্রেতা পাবেন বাংলালিংকের সংযোগসহ ১২ মাসের জন্য ২৪ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা। প্রাথমিকভাবে ১৫১টি এমআই স্টোরে পাওয়া যাবে সুবিধাগুলি। পর্যায়ক্রমে দেশের সব এমআই স্টোরে সুবিধাগুলি চালু করা হবে।

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং বলেন, দেশের একটি অন্যতম গ্রাহক-বান্ধব প্রতিষ্ঠান হিসেবে আমরা গ্রাহকদের মানসম্পন্ন সেবার মাধ্যমে সেরা ডিজিটাল অভিজ্ঞতা দিতে চাই। এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকরা একই স্থানে টেলিকম সেবা গ্রহণ ও ডিভাইস কেনার সুযোগ পাবেন।

তিনি বলেন, শিয়াওমির ডিভাইসের সঙ্গে বাংলালিংকের সংযোগসহ এক বছরব্যাপী ইন্টারনেট ব্যবহারের সুবিধা নিঃসন্দেহে তাদের ডিজিটাল জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।

শাওমি ইন্ডিয়ার ওভারসিজ এক্সপ্যানশন ফর দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের হেড সঙ্কেত আগরওয়াল বলেন, এই উদ্যোগের লক্ষ্যে বাংলালিংক-এর সাথে অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। প্রতিনিয়ত সবার কাছে উদ্ভাবন ও ন্যায্য মূল্যের উচ্চ মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়া শাওমির উদ্দেশ্য।