বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:২১
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

ছুটি বাড়লো ১৪ এপ্রিল পর্যন্ত

ডেক্সরিপোর্ট  করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে তৃতীয় দফায় ছুটি বাড়ানো হয়েছে। এ দফায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ১৩ এপ্রিল পর্যন্ত। তবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের কারণে ওইদিনের ছুটিও সাধারণ ছুটির মধ্যে পড়বে।

রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।

এদিকে দেশে এখন পর্যন্ত মোট ৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন।

অন্যদিকে বিশ্বে এখন পর্যন্ত ১২ লাখ ১ হাজার ৯৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ হাজার ৭২০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন।