সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে করোনা সন্দেহে ৮ জন শেবাচিমে ভর্তি

ডেক্সরিপোর্ট  করোনা সন্দেহে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে ৮ জন রোগী। জ্বর, সর্দি-কাঁশি ও গলা ব্যাথা নিয়ে

গত শুক্রবার রাত পৌঁনে ১০টা থেকে শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হন তারা। তবে তারা করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত করে বলতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও ভর্তি হওয়ার রোগীদের রক্তের নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানোর কথা জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।

গত শুক্রবার রাত ১০ টায় জ্বর, গলা ব্যাথা ও কাশি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন জেলার মেহেন্দিগঞ্জের আন্দারমানিক গ্রামের সবুজ আকন (২৮)। করোনা উপসর্গ থাকায় তাকে প্রেরন করা হয় হাসপাতালের করোনা ওয়ার্ডে। শনিবার বিকেলে জ্বর, গলা ব্যাথা ও কাশি নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হন বরগুনার পাথরঘাটার কালিবাড়ী গ্রামের মনির খাঁ (১৯)। পরবর্তীতে একই ধরনের উপসর্গ নিয়ে পটুয়খালীর মির্জাগঞ্জের দোকলাখালী গ্রামের রুনু বেগম (৪০), ভোলা সদরের চন্দ্রপ্রসাদ গ্রামের নূরুল ইসলাম (৬৫), পিরোজপুরের নেছারাবাদ গ্রামের সোহাগদল গ্রামের মো. হানিফ (৬০), নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলীর ফাতেমা বেগম স্বর্ণা (১৩), পিরোজপুরের মঠবাড়িয়ার বাদুরতলা গ্রামের মো. মুসা (১৪), এবং ঝালকাঠির কাঠালিয়ার পলাশ শীল (১৪) হাসপাতালের জরুরী বিভাগে এলে তাদের প্রত্যেককে করোনা ওয়ার্ডে স্থানান্তর করে কর্তৃপক্ষ।

ভর্তি হওয়ার রোগীদের স্বাভাচিক চিকিৎসা চলছে এবং তাদের রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর এ পাঠানো হবে বলে জানিয়েছেন শের-ই বাংলা মেডিকেল হাসপাাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।

এর আগে এই হাসপাতালের করোনা ওযার্ডে চিকিৎসা নেয়া ৪ জন এবং মারা যাওয়া ২ জনের রক্তের নমুনা ঢাকায় আইইডিসিআর এ পাঠানো হলেও তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। মারা যাওয়া ২ জনের কেউ করোনায় আক্রান্ত ছিলেন না বা চিকিৎসা নেয়া ৪ জনের কেউই করোনা আক্রান্ত নয়।